আগামীকাল মহালয়া। মায়ের আগমনে সেজে উঠেছে শহর। দিন গুনছে বঙ্গবাসী। আর এর মধ্যেই ইডেন পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। সঙ্গে ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
নয় সরকারের আমলে এটি প্রথম পুজো। আর মায়ের আবাহন করতেই ইডেন গার্ডেন্সে হবে মেগা অনুষ্ঠান। ৩০০০ ড্রোনের মাধ্যমে তৈরি হবে দেবী দুর্গা। সূত্র মারফত জানা গিয়েছে, বাংলার লোকনৃত্য, লোকগীতিকে এই অনুষ্ঠানে তুলে ধরা হবে। ১০ হাজার শিল্পী অংশ নেবেন এই মেগা অনুষ্ঠানে।




