প্রত্যেক বছর পুজোর সময় কলকাতার বিভিন্ন ঠাকুর দেখতে আর প্যান্ডেল হপিং করতে গিয়ে যানজটের মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। অনেকেই আবার কলকাতার ব্যস্ত রাস্তার যানজট এড়াতে উপভোগ করেন মেট্রো পরিষেবা।
প্রত্যেক বছর ভোরবেলা পর্যন্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তাদের পরিষেবা দিয়ে থাকেন। এবছর দুর্গাপুজোয় লাস্ট মেট্রো কখন? সকালে কখন থেকে মিলবে পরিষেবা? সেই সমস্ত তথ্য নিয়ে ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোয় কলকাতা মেট্রোর টাইমটেবিল প্রকাশ করেছে।
ব্লু ও গ্রিন লাইনে পুজোর দিনগুলি ভোর পর্যন্ত মেট্রো চলবে। কিন্তু বন্ধ থাকবে ২টি লাইন।
কোথায় কখন থাকবে লাস্ট মেট্রো?
পঞ্চমী (১৫ অক্টোবর)
ব্লু লাইন: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
গ্রিন লাইন: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে সকাল ৭.১৮ থেকে রাত ৯টা। আপে সকাল ৭.৪০ থেকে রাত ৯.১২। ১২ মিনিটের ব্যবধানে মেট্রো।
পার্পল লাইন: ডাউনের দিকে সকাল ৮টা ১০ থেকে রাত ৮টা ৪৫ চলবে মেট্রো। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৮টা ২০। ২৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
অরেঞ্জ লাইন: ডাউনের দিকে সকাল ৭টা ০৩ থেকে রাত ৯টা ২৬। আপের দিকে সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ০৫। ২১ মিনিটের ব্যবধানে।
ষষ্ঠী (১৬ অক্টোবর)
ব্লু লাইন: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
গ্রিন লাইন: সকাল ৬টা থেকে রাত ১১টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে সকাল ৭টা ১৮ থেকে রাত ৯টা। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৯টা ২০। ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
পার্পল লাইন: ডাউনের দিকে সকাল ৮টা ১০ থেকে রাত ৮টা ৪৫। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৮টা ২০। ২৫ মিনিটের ব্যবধানে।
অরেঞ্জ লাইন: ডাউনের দিকে সকাল ৭টা ০৩ থেকে রাত ৯টা ২৬। আপের দিকে সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ০৫। ২১ মিনিটের ব্যবধানে।
সপ্তমী (১৭ অক্টোবর)
ব্লু লাইন: দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে
গ্রিন লাইন: দুপুর ১.৩০ থেকে ভোর ৩.৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত ১০.৩০। আপের দিকে বিকেল ৩.২৪ থেকে রাত ১০.৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
পার্পল লাইন: পরিষেবা নেই।
অরেঞ্জ লাইন: পরিষেবা নেই।
সপ্তমী (১৮ অক্টোবর)
ব্লু লাইন: দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
গ্রিন লাইন: দুপুর দেড়টা থেকে ভোর ৩.৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত ১০.৩০। আপের দিকে বিকেল ৩.২৪ থেকে রাত ১০.৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
পার্পল লাইন: পরিষেবা নেই।
অরেঞ্জ লাইন: পরিষেবা নেই।
অষ্টমী (১৯ অক্টোবর)

নবমী (২০ অক্টোবর)
ব্লু লাইন: দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
গ্রিন লাইন: দুপুর দেড়টা থেকে ভোর ৩.৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩.২৪ থেকে রাত ১০.৫৩। ১২ মিনিটের ব্যবধানে।
পার্পল লাইন: পরিষেবা নেই।
অরেঞ্জ লাইন: পরিষেবা নেই।
দশমী (২১ অক্টোবর)
ব্লু লাইন: দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা। ৮ মিনিটের ব্যবধানে চলবে।
গ্রিন লাইন: দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা। ১৫ মিনিটের ব্যবধানে চলবে।
ইয়েলো লাইন: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত ৯.১৪। আপের দিকে বিকেল ৩.২৪ থেকে রাত ৯.৩৮। ১২ মিনিটের ব্যবধানে।
পার্পল লাইন: পরিষেবা নেই।
অরেঞ্জ লাইন: পরিষেবা নেই।