ওয়েব ডেস্ক: বোমা বিস্ফোরণের মাধ্যমে কর্নাটক বিধানসভা ওড়ানোর এআই ভিডিও বানিয়ে গ্রেফতার বিহারের এক যুবক। ধৃত হযরত আলি শোয়েব বিহারের আরারিয়া এলাকার বাসিন্দা। বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিল সে।
দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ, চলতি সপ্তাহে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি এআই ভিডিও সামনে আসে। সেখানে কর্নাটক বিধানসভা দেখা যায়। এরপরে ভিজুয়াল এফেক্টের মাধ্যমে সেখানে একচি বিস্ফোরণ দেখানো হয়। তার ক্যাপশনে ইউজার লিখেছিল ‘বিধানসভা উড়া দিয়া বম সে।’ এরপরেই তদন্তে নামে পুলিশ। প্রথমে এফআইআর দায়ের করা হয়। আই অ্যাড্রেসের খোঁজ করে অভিযুক্তের হদিশ মেলে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
A man from #Bihar was arrested for allegedly posting an Artificial Intelligence (#AI) generated video falsely depicting an explosion at the #VidhanaSoudha in #Bengaluru.
The arrested person is Hazarat Ali, 25, from Koshkipur in Araria. He moved to Bengaluru a few months ago and engaged in pipe work, police said.
The video was posted on the Instagram handle jnx__king__h_g claiming that “Vidhana Soudha has exploded”. The FIR was registered on Tuesday after the Vidhana Soudha police’s social media monitoring officer came across the video. @DeccanHerald
— Prajwal D’Souza (@prajwaldza) October 21, 2026
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। পোস্টটি কেন করা হয়েছে, তার পিছনে কী কারণ রয়েছে সবটাই জানার চেষ্টা চলছে। এআই-নির্মিত ফুটেজটি তৈরির পিছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।




