HomeBig Breakingরেলপথে জুড়ছে রাম-সীতার জন্মভূমি! কোন রুটে ছুটবে নতুন ট্রেন?

রেলপথে জুড়ছে রাম-সীতার জন্মভূমি! কোন রুটে ছুটবে নতুন ট্রেন?

রামের জন্মভূমি থেকে ছেড়ে ৬০৪ কিমি পথ পেরিয়ে সীতার জন্মস্থানে পৌঁছবে এই ট্রেন

ওয়েব ডেস্ক: আরও মজবুত হতে চলেছে ভারত-নেপাল রেল যোগাযোগ। উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন। আগামী ২৩ নভেম্বর ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে উপস্থিত থাকবেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহও। রেল বোর্ড সূত্রে খবর, নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই দেশের সরকারপ্রধান যৌথভাবে ট্রেনের যাত্রার সূচনা করবেন।

এতদিন বিহারের জয়নগর থেকে নেপালের কূর্তা হয়ে বিজলপুরা পর্যন্ত ডিইএমইউ ট্রেন চলত। জুলাই থেকে শুরু হয়েছে প্রথম সরাসরি কন্টেইনারবাহী মালবাহী ট্রেন। কলকাতা বন্দর থেকে জোগবনি হয়ে নেপালের বিরাটনগর পর্যন্ত ব্রডগেজ লাইনে পণ্য পরিবহন হচ্ছে।

আরও পড়ুন:

ছট পুজোয় বাড়ি ফেরার চিন্তা শেষ! হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

নতুন ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রায় ৬০৪ কিলোমিটার পথ পেরিয়ে এটি জনকপুর ধাম থেকে অযোধ্যা ক্যান্ট পর্যন্ত যাবে। পথে থামবে জয়নগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধামে।

রামায়ণের সঙ্গে জড়িত দুই তীর্থস্থানকে জুড়ছে এই ট্রেন। বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান, আর অযোধ্যা ভগবান রামের জন্মভূমি। তাই এই উদ্যোগ ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পরিষেবায় পর্যটক, স্থানীয় হোটেল ও দোকান, ব্যবসায়ী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments