ওয়েব ডেস্কঃ এবার ওয়ানডে সিরিজে জয়ী ভারত। ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে বে ওভালে ২২ রানে জয়ী হল শ্রেয়স আইয়ারের দল। প্রথম ব্যাট করে ভারত ৪২.১ ওভারে করে ২০৯ রান। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৪৮.১ ওভারে ১৮৭ রানে। সিরিজ জিতলেও ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াল বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম। ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
হেড কোচ গৌতম গম্ভীর আগেই ইঙ্গিত দিয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স গুরুত্ব পাবে আগামী বছরের বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে। তা যদি সত্যি হয় তবে বিশ্বকাপ খেলা নিয়ে রোহিত ও বিরাটের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন উঠতে পারে। চার ম্যাচে কোহলি করেছেন ৮৬ আর রোহিতের অবদান চার ম্যাচে ৩০।
রবিবার টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করার সুয়োগ কাজে লাগাতে ব্যর্থ ভারত। রান পেলেন না রোহিত, কোহলি ও ওপেন করতে নামা ঋতুরাজ গায়কোয়াড়ও। শ্রেয়সের পারফম্যান্সও চিন্তা বাড়াচ্ছে। এদিন মান বাঁচালেন ঈশান কিষান ও অক্ষর প্যাটেল। অক্ষর করেন ৫৫ বলে ৪৬ রান। মারেন ৫টি চার, ১টি ৬। ঈশানের ব্যাট থেকে এসেছে ৫৮ বলে ৪৬ রানের ইনিংস। তিনি মেরেছেন ৩টি চার, দুটি ছক্কা। ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং। সিরাজ ১৪ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটসম্যানেরা। দুই ওপেনারই অল্প রানে ফিরে যান। বেশ ভালো করেন সিরাজ। তাঁকে সামলাতে সমস্যায় পরে কিউয়ি ব্যাটসম্যানেরা। অর্শদীপ নেন ৩০ রানে ৩ উইকেট আর সিরাজ নেন ৫০ রানে ২ উইকেট। ২৮ রানে ২ উইকেট নেন অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া যশ ঠাকুর ৩৪ রানে ১ উইকেট নেন।




