ওয়েব ডেস্ক: লক্ষ্মীপুজো ও ধনতেরাসের আগে স্বস্তি মধ্যবিত্তদের। উৎসবের আবহে সোনা এবং রুপোর দামে পতন। এর ফলে বহু মানুষ রুপো এবং সোনার জিনিস কিনতে উদ্যোগী হয়েছেন। উৎসবের সময় সোনা ও রুপোর দাম কমায় খুশির হাওয়া উৎসব প্রেমী মানুষের মধ্যে। শুক্রবার, ২৩ অক্টোবর, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি সোনা-রুপোর দর কমতে দেখা গিয়েছে। নজর করার মত বিষয় যে, গত ১১ মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে রুপোর দাম।
অনেকেই উৎসবের সময়ে সোনা ও রুপোর জিনিস কেনেন। এই সময়ে দাম কমে যাওয়ায় অনেকেই খুশি হয়েছেন।শুক্রবার সোনার দামে প্রায় ১ শতাংশ পতন হয়েছে। অন্য দিকে, রুপোর দাম কমেছে প্রায় ৩ শতাংশ। আন্তর্জাতিক বাজারেও দুই ধাতুর দর নিম্নমুখী। বাজারের এই পরিস্থিতিতে সোনা ও রুপো কেনার আগে দিনের দর জেনে নেওয়া জরুরি।
২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামের দাম শুক্রবার ১৪,২৪৮ টাকা। আগের দিনের তুলনায় কমেছে ১৯০ টাকা। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৩,০৬০ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১০,৬৮৬ টাকা। এক দিনে সোনার কমেছে ১৪৩ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও উল্লেখযোগ্য ভাবে কমেছে। প্রকাশিত দর অনুযায়ী, শুক্রবার প্রতি গ্রাম রুপোর দাম ২২০ টাকা। সেই হিসাবে এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। আগের দিনের তুলনায় কেজিতে দাম কমেছে ৫,০০০ টাকা।




