HomeScrollদিল্লিতে ৪ রাজ্যের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী আটক

দিল্লিতে ৪ রাজ্যের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী আটক

নয়াদিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার এবং পিনারাই বিজয়ন। দিল্লিতে শনিবার চার রাজ্যের এই চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করেছে রাজধানীর পুলিশ। এ ছাড়াও আটক করা হয়েছে বহু ছাত্র নেতানেত্রীকে।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ এক্স-এ লিখেছেন, তাঁরা কেজরিওয়ালের নেতৃত্বে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। সূত্রের খবর, সকালেই কেজরিওয়ালের বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তা সত্ত্বেও তিনি যন্তর মন্তরের দিকে যেতে চেষ্টা করেন। তার পরেই তাঁকে আটক করা হয়। বিজয়নের সঙ্গে রয়েছেন সাংসদ জন ব্রিটাস। তাঁদের ছত্রসাল আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে আটক হন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে-সহ তৃণমূলের একাধিক নেতা।

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। পাশাপাশি সিজেপির সদস্য অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমান বন্দর থেকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments