Homeকলকাতারেজিনগরের ভোটের হিসাব নিয়ে অভিষেকের বিরুদ্ধে FIR

রেজিনগরের ভোটের হিসাব নিয়ে অভিষেকের বিরুদ্ধে FIR

মুখোমুখি প্রশাসন-তৃণমূল

ওয়েডেস্ক: ভোটের অঙ্কে গরমিলের অভিযোগ ঘিরে এবার আইনি বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজিনগর উপনির্বাচনে ভোটার সংখ্যার চেয়ে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন বলে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই পোস্টে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে এ বার স্থানীয় থানায় এফআইআর দায়ের করলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

অভিষেকের পোস্টে দাবি করা হয়, ৭৭২ জন ভোটারের কেন্দ্রে বিজেপি প্রার্থী ৯০৯ ভোট পেয়েছেন। পাল্টা জেলা নির্বাচনী আধিকারিকের বক্তব্য, ওই কেন্দ্রে মোট ভোটার ১১০৯ জন। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। পরিসংখ্যান খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। এফআইআরের ভিত্তিতে তদন্তে কী তথ্য উঠে আসে এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, তা এখনও স্পষ্ট নয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments