ওয়েব ডেস্ক: ২০২৯ সালে মুড়িগঙ্গায় প্রস্তাবিত সেতুর উদ্বোধন করা হবে। কাকদ্বীপে পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে উন্নয়নের প্রশ্নে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কাকদ্বীপকে আলাদা জেলা করার আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করা বাড়ি দেওয়া হবে। প্রায় ৪ লক্ষ ৮১ হাজার ২৪২টি বাড়ি তৈরি করে দেওয়া হবে। জেলাতে কোনও কাঁচাবাড়ি থাকবে না।
পূর্বতন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, আগের সরকার বাড়ি তৈরি করার নাম করে লুট চালিয়েছে। তৃণমূলের রাজত্বকে লুটের বলে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, গোয়ালঘর দেখিয়ে বাড়ি নেওয়ার মতো ঘটনা ঘটেছে পূর্বতন সরকারের আমলে। মুড়িগঙ্গার ওপরে প্রস্তাবিত সেতু নিয়ে মিথ্যে কথা বলেছিল তৎকালীন সরকার। জমি অধিগ্রহণ বা ডিপিআর কিছুই করেনি। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস ২০২৯ সালে সেতু উদ্বোধন করা হবে।
দক্ষিণ ২৪ পরগনা জেলা বদলে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সুন্দরবনকে মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে। সময় নিয়ে কাকদ্বীপকে আলাদা জেলা করা হবে। পূর্বতন সরকারের আমলে সামান্য কিছু অর্থ খরচ হলেো বাকি টাকা চুরি গিয়েছে।




