কলকাতা: মহালয়ার দিন নিউটাউন ইকোপার্ক থেকে দুর্গাপুজো সহ একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, এতদিন বিধি না মেনে দুর্গাপুজো উদ্বোধন করা হতো। কিন্তু এখন তার বদল হবে। দুদিন পর থেকে পুজো উদ্বোধন শুরু হবে। পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরার পরম্পরা দুর্গাপুজোর ইতিহাসকে তুলে ধরা হচ্ছে। সারা কলকাতাকে সাজানো হচ্ছে শারদীয়ার একটা প্রেক্ষাপটে। এদিন সকাল থেকে সাড়ে চারটে থেকে রাস্তাঘাটে, ঘরে, বাইরে, পাড়ায় পাড়ায় চণ্ডীপাঠের রেকর্ড বেজেছে। পুরনো ছোটবেলার স্মৃতি ফিরে পাওয়া গিয়েছে। চারদিকে মহালয়ার গান, শারদীয়ার সুর। মানুষ খোলামনে আনন্দের সঙ্গে পুজো কাটাবেন।
ককরোচ জনতা পার্টির কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই আন্দোলনের জন্য চারদিক বন্ধ হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা হতাশার শেষ সীমায় পৌঁছে গেছে। যেকোনো কিছু ঘটনা ঘটতে পারে বলে সরকার সতর্ক হয়েছে। আন্দোলন করতে বাধা দেওয়া হবে না কাউকেই। সবাই নিজের বক্তব্য রাখতে পারে। গণতান্ত্রিক আন্দোলন হতেই পারে। কিন্তু বিশৃঙ্খলা তৈরি করে নয়। সাধারণ মানুষও ভয়ের মধ্যে আছেন।
রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, ওনারা ভাবছে অন্যান্য দেশে যেরকম একটা উৎপাত করে সরকার পাল্টে দেওয়ার চেষ্টা করছে, ভারতবর্ষেও সেই চেষ্টাও চলছে।




