HomeTop Newsমহালয়ার সকালে ‘যন্তর মন্তর ২’, পথে নামার আগেই জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি...

মহালয়ার সকালে ‘যন্তর মন্তর ২’, পথে নামার আগেই জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি ককরোচদের

সোশ্যাল মিডিয়ায় সরব ককরোচ জনতা পার্টি

মহালয়ার সকালেই ‘যন্তর মন্তর ২’ আন্দোলনের আগে সোশ্যাল মিডিয়ায় সরব ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তাদের বার্তা, ‘আপনার ভোটচুরির সময় শেষ।’ জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এরই মধ্যে দলের মুখপাত্র সুধীর সাংওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনেই কনটেন্টের নাগাল সীমিত করা হয়েছে বলে নোটিফিকেশন দিয়েছে মেটা। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব সিজেপি। ডিজিটাল সেন্সরশিপের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments