HomeBig Breaking‘খড়কুটো ধরে বাঁচার চেষ্টা’, দিলীপের নিশানায় মমতা

‘খড়কুটো ধরে বাঁচার চেষ্টা’, দিলীপের নিশানায় মমতা

‘এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন’

ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিশেষ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এই সমাবেশে হাজির থাকবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাবড় তাবড় বিরোধী নেতা। এই প্রসঙ্গে কলকাতা থেকে রাজ্যে মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বিরোধী জোট হারতে শুরু করলেই এইধরনের কাজ করে। বোঝাতে চায়, তাঁরা রয়েছেন।

তিনি আরও বলেছেন, কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। তাই এই ধরনের চেষ্টা করা হচ্ছে। বিরোধী জোট ডাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত না। তিনি যেতেন না এখন উনি বেশি সক্রিয়। এরা কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ে না। যাঁরা অস্তিত্ব সঙ্কটে ভোগেন, তাঁরা বেশি সক্রিয় হয়ে ওঠেন। বামেদের এদিন কটাক্ষ করতেও শোনা গিয়েছে মন্ত্রীকে।

বাংলায় নিজস্ব ট্রেড ইউনিয়ন গড়ছে পদ্ম শিবির

ককরোচ জনতা পার্টির নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকেও কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী। তিনি বলেন, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে বাঁচাতে চাইছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments