Homeকলকাতাপুজোর আগে শহরের রেস্তোরাঁয় বড় অভিযান, একাধিক অনিয়ম নজরে

পুজোর আগে শহরের রেস্তোরাঁয় বড় অভিযান, একাধিক অনিয়ম নজরে

নিজস্ব প্রতিনিধি: বাংলার চারদিকে পুজো পুজো গন্ধ। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতায় বিশেষ অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। পুজোর আগে শহরের রেস্তোরাঁগুলিতে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখতেই বিশেষ অভিযান।

বৃহস্পতিবার উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় একাধিক নামী রেস্তোরাঁয় হানা দেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। অভিযানে কস্তুরী, আহারে বাঙালি, কলকাতা রাজবাড়ি, ভূতের রাজা দিল বর-সহ একাধিক রেস্তোরাঁয় পৌঁছন আধিকারিকরা। মূলত রেস্তোরাঁগুলিতে খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং প্যাকেটজাত খাবারের মেয়াদ ঠিক রয়েছে কি না, তাও খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ফ্রোজেন খাবার কতদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই বিষয়টিও পরীক্ষা করা হয়।

অভিযানের সময় প্রত্যেকটি রেস্তোরাঁ থেকেই খাবার এবং মশলার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই খাবারের গুণমান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। অভিযানে বেশ কিছু অনিয়মও নজরে আসে। কোথাও খোলা অবস্থায় খাবার রাখা ছিল, আবার কোথাও মশলা ও গ্রেভির ক্ষেত্রে ডেট মার্ক ছিল না। মাছ-মাংসের ক্ষেত্রেও বেশ কয়েকদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা খাবার পাওয়া যায়। সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments