নক্ষত্রপতন বলিউডে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। ৭৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতার। বৃহস্পতিবার ভোরে অচৈতন্য অবস্থায় গোয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের চেষ্টাতেও তাঁকে বাঁচানো যায়নি।
হাসপাতাল সূত্রে খবর, ভোর ৫.২০ নাগাদ নানা পটেকারের মৃত্যু হয়। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। সূত্র মারফত জানা গিয়েছে, ভোররাত ৩:৩০ মিনিট নাগাদ প্রবীণ অভিনেতা নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁর বুকের প্রবল যন্ত্রণার খবর পেয়ে পৌঁছায় মেডিকেল টিম। কিন্তু হয় না শেষ রক্ষা। জানা গিয়েছে, অভিনেতার দেহের ময়নাতদন্ত করা হবে। তিনবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।




