HomeScrollহার্দিক সরতেই ফের ‘বস’-এর ভূমিকায় রোহিত! মুম্বই ইন্ডিয়ান্সে মেগা-বদল

হার্দিক সরতেই ফের ‘বস’-এর ভূমিকায় রোহিত! মুম্বই ইন্ডিয়ান্সে মেগা-বদল

ঠিক বিকেল ৫.৪৫-এ বড় ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের, কেন জানেন?

ওয়েব ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া পঞ্জাব কিংসে চলে যাওয়ায় আগামী আইপিএল মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার বিকেল ঠিক ৫.৪৫ মিনিটে সেই জল্পনার অবসান ঘটাল মুম্বই। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল রোহিত শর্মার নাম। নাম ঘোষণার জন্য এই সময় বেছে নেওয়ার পিছনেও রয়েছে বিশেষ কারণ। রোহিত মুম্বইকে পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়েছেন, তাই ৫। আবার তাঁর জার্সি নম্বর ৪৫। দুইয়ে মিলিয়েই বেছে নেওয়া হয়েছে বিকেল ৫.৪৫।

ঘটনাচক্রে, বৃহস্পতিবার ঠিক বিকেল ৫.৪৫ মিনিটেই জানানো হয়েছিল, শুক্রবার অধিনায়কের নাম ঘোষণা হবে। একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছিল, ‘আর ঠিক ২৪ ঘণ্টা বাকি’। সেই ভিডিয়ো এবং আগের একটি ছবি দেখে সমর্থকেরা আগেই আন্দাজ করেছিলেন, রোহিতই অধিনায়ক হচ্ছেন। শেষ পর্যন্ত সেটাই হল।

আরও পড়ুন:

আর শাহরুখ নয়, KKR-এ আসছে নতুন মালিক! জেনে নিন মেগা আপডেট

২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১১ বছর মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বেই মুম্বই পাঁচটি ট্রফি জেতে। কিন্তু ২০২৪ সালে গুজরাত থেকে হার্দিককে কিনে এনে রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। সেই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। সমর্থকেরা তা মেনে নিতে পারেননি। মুম্বইয়ের ম্যাচে হার্দিককে লক্ষ্য করে বিদ্রুপ করা হত। কয়েকবার সঞ্চালকদেরও দর্শকদের আচরণ শোধরানোর কথা বলতে হয়েছে।

হার্দিকের অধিনায়কত্বের তিন মরসুমের মধ্যে দু’বার মুম্বই প্লে-অফে উঠতে পারেনি। গত মরসুমে দল শেষ করেছিল তালিকার একেবারে নীচে। এবার রোহিতের হাত ধরে মুম্বইয়ের ভাগ্য ফিরবে, এমনই আশা সমর্থকদের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments