HomeScrollআর শাহরুখ নয়, KKR-এ আসছে নতুন মালিক! জেনে নিন মেগা আপডেট

আর শাহরুখ নয়, KKR-এ আসছে নতুন মালিক! জেনে নিন মেগা আপডেট

জল্পনাতেই সিলমোহর, এবার নতুন মালিক পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

ওয়েব ডেস্ক: জল্পনাতেই সিলমোহর। আইপিএলের নতুন মরশুমে নতুন মালিক পাচ্ছে কেকেআর। শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহতার মেহতা গ্রুপের পর এবার মালিকদের তালিকায় যুক্ত হচ্ছে মার্কিন সংস্থা Ares ম্যানেজমেন্ট। সূত্রের খবর, চুক্তির প্রাথমিক শর্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনেই তাতে সরকারি সিলমোহর পড়ে যাবে।

বর্তমানে কেকেআরের ৫৫ শতাংশ শেয়ার রয়েছে শাহরুখের সংস্থার হাতে। বাকি ৪৫ শতাংশ জুহি-জয়ের মেহতা গ্রুপের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহতা গ্রুপ নিজেদের শেয়ারের অর্ধেক, অর্থাৎ ২২.৫ শতাংশ বিক্রি করছে। যখন ওই দুই সংস্থা নাইটদের মালিকানা পেয়েছিল, তার তুলনায় দলের বাজারমূল্য এখন অনেক বেশি। তাই মূলধন বাড়াতেই এই সিদ্ধান্ত। পুরো মালিকানা অবশ্য বিক্রি করছেন না তাঁরা।

আরও পড়ুন:

নিলামের আগেই KKR-এর হাতে ৪১ কোটি! বাকি কোন দলের ভাঁড়ারে কত? দেখুন তালিকা

Ares একটি মার্কিন সংস্থা। মূলত রিয়েল এস্টেট ও পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত। তবে ফুটবল ও এনএফএলেও তাদের বিনিয়োগ রয়েছে। ২২.৫ শতাংশ শেয়ারের বদলে তারা মেহতা গ্রুপকে দেবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।

এই হিসাবে কেকেআরের মোট মূল্য দাঁড়াচ্ছে ১.৭৮ বিলিয়ন ডলার, অর্থাৎ ১৬ হাজার ৬৩৪ কোটি টাকা। কয়েক দিন আগে রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে ১৫ হাজার ৬৬০ কোটি টাকায়। আরসিবির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ প্রায় আরসিবির সমান দামেই বিক্রি হচ্ছে কেকেআর। নিয়ম অনুযায়ী এই চুক্তি থেকে ৫ শতাংশ, প্রায় ২০০ কোটি টাকা পাবে বিসিসিআইও।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments