HomeTop News‘যুবসাথী’ থেকে ‘ভরসা’, বাড়ল বেকার ভাতা! মাসে কত টাকা পাবেন?

‘যুবসাথী’ থেকে ‘ভরসা’, বাড়ল বেকার ভাতা! মাসে কত টাকা পাবেন?

'যুবসাথী’ নয়, এবার ‘ভরসা’! বেকারদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে টাকা, জানাল রাজ্য

ওয়েব ডেস্ক : বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের আগের ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘ভরসা’। শুধু নাম পরিবর্তন নয়, বেকার ভাতার পরিমাণও বাড়ানোর ঘোষণা করেছেন তিনি। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নতুন প্রকল্পে স্নাতক বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা এবং স্নাতক নন এমন যোগ্য প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন।

তবে নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখনই সম্পূর্ণ বর্ধিত ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১৫ মাস এই নির্ধারিত হারে আর্থিক সাহায্য দেওয়া হবে। পরে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ভাতার পরিমাণ হবে—স্নাতক মাসে ২,০০০ টাকা। সরকারি স্বীকৃত ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং ITI ডিপ্লোমাধারী মাসে ২,০০০ টাকা। স্নাতক নন মাসে ১,৫০০ টাকা।

বেআইনি গোহত্যা করলে কড়া ব্যবস্থা, অনুমোদিত স্লটার হাউস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

‘ভরসা’ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কয়েকটি শর্ত রাখা হয়েছে। বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। আবেদনকারীকে বেকার হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্ধারিত ভাতার হার প্রযোজ্য হবে। একটি পরিবারের সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। যাঁরা ‘অন্নপূর্ণা যোজনা’র অধীনে মাসে ৩,০০০ টাকা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে ‘ভরসা’ প্রকল্পের আর্থিক সহায়তা চালু হবে। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম কিস্তির টাকা পাওয়ার কথা। ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের প্রকল্পের প্রায় ৫৪ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments