HomeLive Updatesপিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

কবে হবে মাধ্যমিকপরীক্ষা-উচ্চমাধ্যমিক পরীক্ষা

কলকাতা: জনগণনার জেরে পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। সূচি অনুযায়ী ২ মার্চ থেকে মাধ্যমিক এবং ১৮ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে জনগণনার কাজ চলবে। তাতে বহু শিক্ষক যুক্ত থাকায় পরীক্ষার আয়োজন নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাস থেকে। কিন্তু ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের কাজ চলবে। সেই কাজ আগামী ১ মার্চ পর্যন্ত চলবে। এই কাজের জন্য বিপুল সংখ্যায় স্কুল শিক্ষক যুক্ত থাকবেন বলে খবর। জনগণনার কাজ করলে কীভাবে স্কুলশিক্ষকরা পরীক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণে এই সময়ের মধ্যে কোনও পরীক্ষা না রাখার জন্য অনুরোধ করা হয়। সেই মোতাবেক পিছিয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অশান্ত বাংলাদেশ! উত্তপ্ত ১৮ জেলা, দেশজুড়ে ‘লকডাউন’কর্মসূচির ডাক হাসিনার দলের

পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। জনগণনার কাজের জন্য সেই সময় স্কুলগুলিতে সেইসময় পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক, পরিদর্শক পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, দিল্লি সেনসাস বোর্ডের তরফে জনগণনার কাজ সংক্রান্ত নোটিশ এসেছে। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা সম্ভাব্য ২ মার্চ শুরু হয়ে চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত।

https://www.youtube.com/watch?v=noF-SyJD_go

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments