HomeTop Newsতৃণমূল ও কমিউনিস্টদের একযোগে নিশানা দিলীপের

তৃণমূল ও কমিউনিস্টদের একযোগে নিশানা দিলীপের

ওয়েব ডেস্ক: বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলেজ স্ট্রিটে অবরোধ বিক্ষোভ দেখায় এসএফআই-এর সদস্যেরা। এই নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ছাত্র রাজনীতিতে মরপিট হয়ে থাকে। কমিউনিস্টদের কটাক্ষ করে তাঁর মত, কমিউনিস্টরা মারধর করেছে আগেও। পরিবর্তন হলে কেু জায়গা ছাড়তে চায়না। জোর করে দখল করে রাখতে চায়। কমিউনিস্টরা দুনিয়ায় গায়ের জোরে সবটা করেছে। এখন ওদের দিন চলে গিয়েছে।

কমিউনিস্টদের পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেছেন মন্ত্রী। তিনি বলেন, তৃণমূলের অন্দরে চুলোচুলি চলছে। হতাশার রাজনীতি করছে তাঁরা। নিজেদের মধ্যে মুষলপর্ব চলছে তৃণমূলে। কী হবে দেখার জন্য অপেক্ষা করতে হবে। স্বার্থের রাজনীতি যাঁরা করে, তাঁরাই এই ধরনের কাজ করে।

পাশাপাশি কাশ্মীরে জঙ্গি দমন নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, কাশ্মীর ধীরে ধীরে জঙ্গিমুক্ত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত জঙ্গিমুক্ত হয়ে গিয়েছে। কাশ্মীরে গোনা গুনতি জঙ্গি রয়েছে। তাদের খুজে বের করার চেষ্টা চলছে। কাশ্মীর অতিদ্রুত জঙ্গিমুক্ত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments