HomeScrollশামির পর সিরাজ! গম্ভীরের সিদ্ধান্তে শেষ হবে আরও এক পেসারের কেরিয়ার?

শামির পর সিরাজ! গম্ভীরের সিদ্ধান্তে শেষ হবে আরও এক পেসারের কেরিয়ার?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই শুরু নয়া জল্পনা

ওয়েব ডেস্ক: মহম্মদ শামির পর কি এবার কোণঠাসা হতে চলেছেন মহম্মদ সিরাজ? ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে আরও এক পেসারের কেরিয়ার শেষের পথে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট বিশ্বে। যেভাবে নিয়মিত পারফর্ম করেও সুযোগ না পেয়ে অবসর নিয়েছেন বঙ্গ পেসার শামি, সেই পথে কি এবার সিরাজকেও ঠেলে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন শামি ও সিরাজ। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও দলে ছিলেন সিরাজ। কিন্তু কোনও কারণ ছাড়াই নীরবে তাঁকে সাদা বলের ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মাঝে মধ্যে ওডিআই দলে ডাক পান, তবে আর নিয়মিত সদস্য নন। আগামী বছরের বিশ্বকাপেও সম্ভবত তাঁর ডাক আসবে না। তবে টেস্টে এতদিন তিনি নিয়মিতই ছিলেন। বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোটে ছিটকে গেলেও সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন:

খেলার মাঠে ‘বিরল’ ছবি, সাফ চ্যাম্পিয়ন ভারতকে ‘গার্ড অব অনার’ দিল পাকিস্তান, দেখুন ভিডিও

এবার সেই টেস্ট দলেও তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সিরাজ প্রসঙ্গে প্রশ্ন করা হয় বোলিং কোচ মর্নি মর্কেলকে। তিনি সাবধানী উত্তর দেন। মর্কেল বলেন, সিরাজ বিশ্বমানের পারফর্মার, ভারতের জার্সি গায়ে যখনই নেমেছেন ভালো খেলেছেন। তাঁর মতে, দলে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন অধিনায়ক শুভমান গিল।

এদিকে গিল আগের দিনই জানিয়েছেন, ভারত চার পেসার নিয়ে নামবে। ওডিআই সিরিজে গুরনুর ব্রার ও অংশুল কাম্বোজ ভালো খেলেছেন। ব্যাট করতে পারেন বলে আকাশ দীপের নামও উঠে এসেছে। এদিকে বুমরা তো ‘অটোমেটিক চয়েস’। তাহলে বাকি থাকেন সিরাজ। এখন তিনি দলে থাকবেন না বাদ পড়বেন- তার উত্তর মিলবে ১৯ নভেম্বর সকালেই।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments