HomeScrollট্রাম্পের আগেই পুতিনের সঙ্গে বৈঠক জিনিপিংয়ের, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ?

ট্রাম্পের আগেই পুতিনের সঙ্গে বৈঠক জিনিপিংয়ের, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ?

কী নিয়ে কথা হল চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের? জল্পনা বাড়ছে বিশ্বজুড়ে

ওয়েব ডেস্ক: বুধবার ভোরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিনই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়। রুশ সরকারি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুই রাষ্ট্রনায়কের মধ্যে প্রায় দু’ঘণ্টা কথা হয়েছে। জানা যাচ্ছে, রাশিয়া ও চিনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েই মূলত আলোচনা হয়েছে। দু’জনেই নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন। উল্লেখ্য, চলতি বছরে এটি তাঁদের তৃতীয় সরাসরি বৈঠক।

আগামিকাল, বৃহস্পতিবার ৩৩তম অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন সফরে রওনা দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার লক্ষ্যেই এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন পুতিন। তাই আজকের বৈঠক ঘিরে জল্পনা আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের সঙ্গে বসার আগে দুই নেতা হয়তো নিজেদের মধ্যে একটি ‘রণকৌশল’ ঠিক করে নিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখনও নেভেনি। তাই এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

হাসিনার ফেরার খবরেই অশান্ত বাংলাদেশ! ঢাকা, গোপালগঞ্জে কী অবস্থা দেখুন

এই কূটনৈতিক সমীকরণে উঠে এসেছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নামও। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সপ্তাহেই কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। জিনপিং চীন সীমান্তে হাজির হওয়ায় প্রশ্ন উঠছে, কিমও কি বেজিংয়ে যাচ্ছেন? তবে সীমান্ত থেকে বেজিংয়ের দূরত্ব আড়াই হাজার কিলোমিটারেরও বেশি। তাই কিমের সেখানে যাওয়া আপাতত কষ্টকল্পনা বলেই জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। তবু জল্পনা থামছে না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments