HomeBig Breakingপর্যটনে প্রযুক্তির ছোঁয়া, এক ছাতার তলায় বুকিং থেকে পেমেন্ট

পর্যটনে প্রযুক্তির ছোঁয়া, এক ছাতার তলায় বুকিং থেকে পেমেন্ট

কলকাতা: বাঙালি মাত্রই ভ্রমণপ্রেমী। কয়েকদিন সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরতে জুড়ি মেলে না। এবার পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ডিজিটাল পরিষেবায় পদক্ষেপ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের। বুকিং সংক্রান্ত হয়রানি ঠেকাতে উদ্যোগী হয়ে নতুন বুকিং পোর্টাল চালু করছে রাজ্য। রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আধুনিক করতে এই সিদ্ধান্ত। এক ক্লিকেই জানা যাবে পর্যটন লজের ঘর খালি আছে কি না, করা যাবে অনলাইন বুকিং, এমনকী বুকিংয়ের স্ট্যাটাসও দেখা যাবে সহজেই।

কার্ড এবং QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধাও থাকছে নতুন পোর্টালের মধ্যে। নতুন পোর্টালের উদ্বোধন উপলক্ষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, WBTDCL-এর অধীনে বর্তমানে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে, যেখানে মোট ৮১৪টি ঘর রয়েছে। এতদিন পুরনো ওয়েবসাইটের কার্যকারিতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পর্যটকরা অভিযোগ জানাতেন, বুকিং প্রক্রিয়া সঠিক নয়। সেই সমস্যার সমাধান করতেই নতুন পোর্টাল চালু করা হল।

মূলত ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করতে চাইছে রাজ্য পর্যটনের প্রচারের ক্ষেত্রে। প্রতিটি পর্যটন গন্তব্যের ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করা হবে পোর্টালে। ভবিষ্যতে আরও একটি ওয়েবসাইট বা অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে রেজিস্টার্ড হোটেল, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট গাইডদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। MSME-র মাধ্যমে দক্ষ পর্যটন গাইড তৈরির উদ্যোগও নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments