ওয়েব ডেস্ক: বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ডহারাবারের সাংসদকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তাঁকে শোকজের জবাব তলব করা হয়েছে।
জানা গিয়েছে, একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিচারবিভাগের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিলেন অভিষেক। বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরেই এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে আদালত। এই ধরনের ঘটনা আদালত অবমাননার সামিল বলে মনে করে শোকজ করা হয়েছে সাংসদকে। বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের মন্তব্যকে ফৌজদারি আদালত অবমাননার সামিল বলে জানিয়েছেন। কেন তাঁর বিরুদ্ধে কোনও সাজা কেন দেব না আদালত, সেই বিষয়ে শোকজ করা হয়েছে অভিষেককে।
সাংসদের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলা করেছেন তিনি। সেই মামলার শুনানি চলাকালীনই সাংসদের বিতর্কিত মন্তব্যের কথা আদালতে তোলা হয়। তারপরেই আদলত উষ্মাপ্রকাশ করেছে। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে হবে বলে জানানো হয়েছে।




