নয়াদিল্লি: জাতীয় প্রেস দিবসে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ। ভারতীয় সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা আলাদাভাবে উল্লেখ নেই, তবে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদে বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যেই সংবাদমাধ্যমের স্বাধীনতা অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, ২০২৩ সালের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা খোলির বেঞ্চে মাধ্যমম ব্রডকাস্টিং বনাম সরকারের একটি মামলা ছিল। সেই মামমলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করে ছিল, গণতন্ত্রে সংবাদমাধ্যমের প্রধান কাজ ‘ক্ষমতার চোখে চোখ রেখে সত্য কথা বলা।’ সরকারের সমালোচনা করলেই কোনও সংবাদমাধ্যমকে ‘প্রতিষ্ঠান-বিরোধী’তকমা দেওয়া যায় না।
সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে এবং সরকারের অযাচিত হস্তক্ষেপ থেকে সাংবাদিকদের সুরক্ষা দিতে সুপ্রিম কোর্ট একাধিক ঐতিহাসিক রায় দিয়েছে। ২০২৩ সালে মালায়ালাম চ্যানেলের সম্প্রচার নিষেধাজ্ঞা ওঠানোর সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা খোলির বেঞ্চ বলেছিলেন, গণতন্ত্রে সংবাদমাধ্যমের প্রধান কাজ ‘ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা’; কেবল সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমকে ‘প্রতিষ্ঠান-বিরোধী’ বলা যায় না।
অন্যদিকে, ২০২১ সালে পেগাসাস মামলা প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানায়, রাষ্ট্রের অসামঞ্জস্যপূর্ণ নজরদারি সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভীতিপ্রদ প্রভাব ফেলে এবং সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষা করা স্বাধীনতার মৌলিক শর্ত।
আরও পড়ুন
খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ, সমস্যা সমাধানের পথে নির্বাচন কমিশন
আদালত বিভিন্ন সময়ে বলেছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বাধীন সংবাদমাধ্যম নাগরিকদের সঠিক তথ্য জানানোর ও সরকারকে জবাবদিহির মুখে দাঁড় করানোর প্রধান মাধ্যম। কোভিডের সময় নির্বাচনী সমাবেশ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের মৌখিক মন্তব্য প্রকাশ বন্ধের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, শুনানির সময় বিচারপতিদের মৌখিক মন্তব্য প্রকাশ করা সংবাদমাধ্যমের স্বাধীনতার অংশ। উইকিপিডিয়া মামলা দিল্লি হাইকোর্টের আদালত অবমাননার নির্দেশ বাতিল করে শীর্ষ আদালত জানায়, সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা সরাবে তা ঠিক করা বিচার বিভাগের কাজ নয়; আদালত উন্মুক্ত প্রতিষ্ঠান এবং বিচারাধীন বিষয়েও জনগণ ও সংবাদমাধ্যম আলোচনা করতে পারে।




