HomeScrollমুম্বইয়ের গলিতে রাজপুত্র! শচীনকে নিয়ে ক্রিকেটে মজলেন উইলিয়াম-কেট

মুম্বইয়ের গলিতে রাজপুত্র! শচীনকে নিয়ে ক্রিকেটে মজলেন উইলিয়াম-কেট

তিন দিনের ভারত সফরে সোমবারই মুম্বইয়ে পা রেখেছেন উইলিয়াম ও কেট

ওয়েব ডেস্ক: রাজকীয় সফর হলেও মুম্বইয়ের অলিগলিতে ঘোরার সময় আড়ম্বরের লেশমাত্র ছিল না। ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও যুবরানি কেট মিডলটনকে সঙ্গে নিয়ে শহর ঘুরলেন শচীন তেণ্ডুলকর। সোমবার ঐতিহ্যবাহী হ্যামিল্টন স্টুডিওর সামনে তিনজনকে একসঙ্গে দেখা যায়। তাঁরা মুম্বইয়ের রাস্তার খাবারের স্বাদ নেন, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। একসঙ্গে গলি ক্রিকেটও খেলেন।

তিন দিনের ভারত সফরে সোমবারই মুম্বইয়ে পা রেখেছেন উইলিয়াম ও কেট। দিনটি শচীনের কাছেও বিশেষ। ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম টেস্ট খেলে ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন তিনি। ক্রিকেটের মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের ছবিও এই সাক্ষাতে ফুটে উঠেছে।

আরও পড়ুন:

ফের ICC-র চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের শীর্ষপদে ভারতীয়

বলার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে হাঁটতে দেখা যায় রাজদম্পতিকে। শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন ১০০ সেঞ্চুরির মালিক। ঘরোয়া মেজাজের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। কখনও ব্যাট হাতে প্রিন্স উইলিয়ামকে দেখা যায়, কখনও আবার শচীনকে বল করতে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments