HomeBig Breakingফের ICC-র চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের শীর্ষপদে ভারতীয়

ফের ICC-র চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের শীর্ষপদে ভারতীয়

আপত্তি জানায়নি কেউ! কীভাবে ফের সিংহাসনে জয় শাহ? জানাল ICC

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার সকালে আইসিসির তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড ও কমিটির বৈঠক শেষে কেউ তাঁর নির্বাচনে আপত্তি জানাননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই তিনি আবার শীর্ষপদে বসলেন এই ভারতীয়।

এদিন আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, শাহের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়ে খেলার মানোন্নয়ন, সমর্থকদের আস্থা ধরে রাখা এবং বাণিজ্যিক উন্নয়নের কথা মাথায় রেখে ধারাবাহিকতা বজায় রাখতেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

এদিকে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার পর শাহ বলেন, “আইসিসির বোর্ড আমার উপর যে আস্থা ও সমর্থন রেখেছে, তাতে আমি আপ্লুত। এই পদ একইসঙ্গে সম্মানের এবং বিরাট দায়িত্বের। সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে আমি দায়বদ্ধ।”

আরও পড়ুন:

শেষ বলে কিস্তিমাত! ওমানভূমে পাকবধ করে এশিয়া সেরা ভারত

তাঁর মতে, ক্রিকেট এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক স্থানে দাঁড়িয়ে রয়েছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটছে। এই সুযোগে নতুন সমর্থক ও নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পৌঁছে দিতে চান তিনি। শাহ আরও বলেন, “আমার বরাবরের বিশ্বাস, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হল বহু মানুষকে কাছে আনা। বোর্ড ও সদস্যদের সাহায্যে আমি নিজের ভাবনাকে কাজে লাগাতে চাই। আগামী প্রজন্মের জন্য যেন একটা ছাপ রেখে যেতে পারি, সেটাও নিশ্চিত করতে চাই।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments