HomeBig Breaking৬০ দিন গৃহবন্দি ওয়াংচুক, লাদাখে বিক্ষোভ অব্যাহত

৬০ দিন গৃহবন্দি ওয়াংচুক, লাদাখে বিক্ষোভ অব্যাহত

ওয়েব ডেস্ক: আগামী ৪ ডিসেম্বর লাদাখে নির্বাচন। শীতের মধ্যে নির্বাচন করানোর বিরোধিতা করে গৃহবন্দি পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। ৬০ দিনের জন্য তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলে সূত্রের খবর। এই ৬০ দিন তিনি কোনও মিটিং, ধর্না কিছুই করতে পারবেন না। লেহ-র অতিরিক্ত জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে এই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর।

গৃহবন্দি হওয়ার কথা নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ওয়াংচুক। দুইদিন আগে নিজের গৃহবন্দি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। পরিবেশকর্মীর বাড়ির পাশে সশস্ত্র নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। লাদাখ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের কাছে সোনমের ওপর নিয়ন্ত্রণ রাখার রিপোর্ট জমা পড়েছে। এখন কোনওভাবেই বাড়ি থকে বের হতে পারবেন না তিনি। প্রায় ২ মাস এই নির্দেশ কার্যকর থাকবে। ফলে নির্বাচনের সময়ে বাড়িতেই াটকে থাকবেন তিনি।

টালিগঞ্জে মালা রায়কে ঘিরে ‘চোর’ স্লোগান, ছট পুজোর পরিদর্শনে গিয়ে বিক্ষোভ

সোনমের দাবি, শীতের সময় তাড়াহুড়ো করে নির্বাচন করালে অনেকেই ভোট দিতে পারবেন না। কনকনে ঠাণ্ডা ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। সেই নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন সোনমরা। তারপরেই তাঁকে গৃহবন্দি করার খবর সামনে আসে। ২০১৯ সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম এত বড় নির্বাচনী প্রক্রিয়া। আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট ১০০টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৩৬টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। ১৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই এবং ২০ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৮ ডিসেম্বরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments