HomeBig Breakingরাজস্থানের বিস্ফোরণকাণ্ডে পাক-যোগে গ্রেফতার ২

রাজস্থানের বিস্ফোরণকাণ্ডে পাক-যোগে গ্রেফতার ২

মহিলাদের কীভাবে ফাঁদে ফেলছে ISI, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক:  রবিবার সাতসকালে বড়সড় সাফল্য রাজস্থান পুলিশের। রাজস্থানে রেললাইনে বিস্ফরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং পাঞ্জাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহকদীপ কৌর ও দাবিন্দর সিংকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের সূত্রে খবর, গোটা ঘটনার পিছনে পাক-যোগ রয়েছে।

সূত্রের খবর, গত নভেম্বরে রাতে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার রামসিংপুর এলাকায় রেললাইনে বিস্ফোরণ ঘটে। ওই সময় কোনো ট্রেন না যাওয়ায় প্রাণহানি হয়নি। কিন্তু তার কিছুক্ষণ আগেই রেললাইন দিয়ে একটি প্যাসেঞ্জার ট্রেন গিয়েছে। বিস্ফোরণের একটু আগে পরে হলে বিপদ ঘটে যেতে পারত বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার পিছনে পাকিস্তান হ্যান্ডেলারদের থাকাও অস্বাভাবিক নয়। তদন্তকারীদের কাছে তথ্য এসেছে, ধৃতরা চাচা ও শাহ নামে দুজনের সংস্পর্শে এসেছিল। তদন্তকারীদের দাবি, টাকার লোভ দেখিয়ে মহকদীপকে ফাঁদে ফেলেছিল আইএসআই। আগেও একই ধরনের কাজ করেছে তারা। ববিতা নামে এক মহিলা একইভাবে ফাঁদে পড়েছিল। ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং ৩০,০০০ টাকা উদ্ধার হয়েছে।

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, ভারতে আসছেন পাক মন্ত্রী! খুলবে কি কূটনীতির দরজা?

একা থাকা মহিলাদের নিশানা করে আইএসআই। মহকদীপ ও ববিতা তেমনই ছিল। তাদের ফাঁদে ফেলে জঙ্গি সংক্রান্ত কাজ করানোর পরিকল্পনা করে তাঁরা। রেললাইনে বিস্ফোরণের জন্য মহকদীপ কৌর ও দাবিন্দর সিংয়ের সঙ্গে আরও ৩জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments