HomeTop News‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, ভারতে আসছেন পাক মন্ত্রী! খুলবে কি কূটনীতির দরজা?

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, ভারতে আসছেন পাক মন্ত্রী! খুলবে কি কূটনীতির দরজা?

দিল্লির মাটিতে পা রাখবেন পাক মন্ত্রী, ভারত-পাক সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত?

ওয়েব ডেস্ক : ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ খবর। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দিতে আসছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। ১৪ নভেম্বর পাকিস্তানের বিদেশ মন্ত্রক তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

২০২৫ সালের মে মাসে পহেলগাঁও হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। সেই পরিস্থিতির পর এই প্রথম কোনও পাকিস্তানি মন্ত্রী ভারতে আসছেন। নয়াদিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় আয়োজিত হবে SCO-র প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এই সম্মেলনে সদস্য দেশগুলির প্রতিনিধিরা সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ২০ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা। ২৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
https://thevoiceofrepublic.in/massive-water-reservoir-hidden-beyond-neptune-nasa-study-reveals-surprising-discovery/
প্রথমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত ইসলামাবাদ জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকের নাম ঘোষণা করেছে। কেন এই পরিবর্তন, তা নিয়ে পাকিস্তানের তরফে নির্দিষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ভারত স্পষ্ট করেছে, SCO-র আয়োজক দেশ হিসেবে সমস্ত সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠিত রীতি। অন্যদিকে, এই সফরে ভারত-পাকিস্তানের মধ্যে আলাদা কোনও দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা এখনও হয়নি। ফলে বহুপাক্ষিক মঞ্চে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতি থাকলেও সরাসরি কূটনৈতিক আলোচনা কতটা এগোবে, তা নিয়ে সংশয় রয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments