HomeTop Newsপ্রাতঃভ্রমণের মাঝেই বিপত্তি! জ্ঞান হারিয়ে AIIMS -এ ভর্তি জগদীপ ধনকর

প্রাতঃভ্রমণের মাঝেই বিপত্তি! জ্ঞান হারিয়ে AIIMS -এ ভর্তি জগদীপ ধনকর

মর্নিং ওয়াকে বেরিয়েই আচমকা অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর

ওয়েব ডেস্ক : মর্নিং ওয়াকে বেরিয়েই আচমকা অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকালে আকস্মিকভাবেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গিয়েছে সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর তাঁকে দিল্লির এমসে ভর্তি করা হয়।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বুধবার সকালে হাঁটার সময় আচমকায় মাথা ঘুরিয়ে পড়ে যান প্রাক্তন উপরাষ্ট্রপতি। কয়েক মিনিটের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন। নিরাপত্তা রক্ষীরার প্রথমে তাঁকে পিসিআর গাড়িতে করে বাড়িতে নিয়ে যান। এরপর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দিল্লির এমসে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে জগদীপ ধনকর হাসপাতালের কার্ডিও ও নিউরো সেন্টারে ভর্তি রয়েছেন। হৃদরোগ বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এর আগেও ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এমসে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর এনজিওপ্লাস্টি করা হয়েছিল। একই বছরের জুন মাসে নৈনিতালে একটি অনুষ্ঠানে গিয়ে জ্ঞান হারান।

বর্তমানে কেমন আছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি? যদিও এই বিষয়ে এইমসের কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments