ওয়েব ডেস্ক: ভাইফোঁটার সকালে ভয়াবহ ট্রেন দূর্ঘটনার সাক্ষী থাকল দেশ। কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া মিজোরামের সাইরাংমুখী এক্সপ্রেস বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে।গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে কামরূপ জেলার দিগারু স্টেশনে কাছে ঘটেছে দুর্ঘটনাটি। বুধবার সকাল সাতটা নাগাদ ট্রেনটি বেলাইন হয়ে যায় বলে খবর। অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক চালু।
সূত্রের খবর, অসমের গুয়াহাটি স্টেশন থেকে রওনা হওয়ার ঠিক কিছুক্ষণ বাদেই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং তার জেরে ইঞ্জিন সহ ছয়টি কামরা বেলাইন হয়ে যায়। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার তীব্র অভিঘাতে একাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
আরও পড়ুন
ক্ষমতা ধরে রাখতে বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু
ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি স্পষ্ট কোনো তথ্য মেলেনি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন রেলকর্মী ও উদ্ধারকারী দলের লোকজন। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। যাত্রীদের পরিবারের সহায়তায় শিয়ালদহ স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্কও।




