HomeScrollক্ষমতা ধরে রাখতে বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু

ক্ষমতা ধরে রাখতে বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাতে রাজি নেতানিয়াহু

জাতীয় ঐক্যের সরকার গড়ার প্রস্তাব নেতানিয়াহুর

ওয়েব ডেস্ক: ইজরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার গড়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। তবে সেই সরকার তাঁর নেতৃত্বেই গড়তে হবে বলে দাবি করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের সরকার গঠন অত্যন্ত জরুরি। কোনও দলকে বাদ না দিয়ে সব দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, লিকুদ পার্টি নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাই সরকার পরিচালনার দায়িত্বও তাদের হাতেই থাকা উচিত। আলোচনায় বসতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

আরও পড়ুন 

পাসপোর্টে ফের না বাংলাদেশের, হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন বার্তা ঢাকার

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইজরায়েলের সংসদীয় নির্বাচনে নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের বিরোধী শিবির পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। ২৮ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করতে হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়তে পারে।

তবে আইজেনকোট আগেই নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। ফলে নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাব বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments