Homeদেশসংসদের অধিবেশন দীর্ঘায়িত করে আসন পুনর্বিন্যাসের ছক, কেন্দ্রকে নিশানা কংগ্রেসের

সংসদের অধিবেশন দীর্ঘায়িত করে আসন পুনর্বিন্যাসের ছক, কেন্দ্রকে নিশানা কংগ্রেসের

মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস।

ওয়েব ডেস্কঃ সংসদের অধিবেশন শেষ না করে ৮৮ দিন ধরে ঝুলিয়ে রাখার পিছনে কি আসন পুনর্বিন্যাসের রাজনৈতিক অঙ্ক? নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। বিরোধীদের আশঙ্কা, লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে ফের বিতর্কিত ডিলিমিটেশন বিল পাশ করানোর চেষ্টা করছে কেন্দ্র। এই পরিকল্পনার নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বলে অভিযোগ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।

গত ১৩ অগস্ট বর্ষাকালীন অধিবেশনের কাজ শেষ করে লোকসভা ও রাজ্যসভা মুলতুবি করা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির ঘোষণা হয়নি। ৯ নভেম্বর সেই সময়সীমা ৮৮ দিনে পৌঁছেছে। ২০০৮ সালের ৮৭ দিনের রেকর্ডও ভেঙে গিয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই দীর্ঘসূত্রতার উদ্দেশ্য বিরোধী শিবির থেকে সমর্থন আদায় করে বিল পাশের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করা।

চলতি বছরের ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আটকে যায়। ৫২৮ জন সাংসদের ভোটে বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। পাশ করাতে প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার পথ তৈরি এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা ছিল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments