HomeBig Breakingসুখবর! সুপারফাস্ট তকমা হারিয়ে কমছে ব্ল্যাক ডায়মন্ডের ভাড়া

সুখবর! সুপারফাস্ট তকমা হারিয়ে কমছে ব্ল্যাক ডায়মন্ডের ভাড়া

ওয়েব ডেস্ক:  নতুন বছরে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর সুপারফাস্ট নয়। সাধারণ এক্সপ্রেস হিসেবেই হাওড়া থেকে ছাড়বে সেটি। ট্রেনের নম্বরেও হবে বদল। শুধু তাই নয়, যাত্রীদের জন্য রয়েছে সুখবর। সময়সূচিতে বদল হবে না। কিন্তু ভাড়া বেশ কিছুটা কমানো হবে।

সুপারফাস্ট তকমা হারানোর পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী এবার থএকে ব্ল্যাক ডা.মন্ডে পৌঁছতে সময় লাগবে। রেল সূত্রে খবর, এখন ব্ল্যাক ডায়মন্ডে ধানবাদ বা আসানসোল থেকে হাওড়া যেতে কিংবা হাওড়া থেকে ধানবাদ বা আসানসোল আসতে যে সময় লাগে, তখনও তা–ই লাগবে। ভাড়া কমে যাওয়ার খবরে স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা। বর্তমানে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়ে। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ধানবাদে পৌঁছায় ১১টা ১৮ মিনিটে। ফেরার পথে ধানবাদ থেকে ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে। একই পথে হাওড়া পৌঁছায় রাত্রি ৯টা ৩০ মিনিট নাগাদ। বহু নিত্যযাত্রী এই ট্রেনের ভরসায় গন্তব্যে যান।

জানা গিয়েছে, ১৯৬৪ সালে এই ট্রেনের পথ চলা শুরু হয়। তখন এটি হাওড়া-আসানসোল ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ওই বছরই ট্রেনটির যাত্রাপথ ধানবাদ পর্যন্ত সম্প্রসারিত করা হয় এবং নাম দেওয়া হয় ধানবাদ এক্সপ্রেস। ১৯৭০ সালের দিকে কয়লা খনি অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠায় ট্রেনটির নাম পরিবর্তন করে রাখা হয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এবার আরও সুখবর শোনাল রেল। নতুন বছর থেকে যাত্রীদের আর অতিরিক্ত সুপারফাস্ট চার্জ দিতে হবে না।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments