HomeBig Breakingদীপাবলিকে ‘খুশির ঈদ’ বলতেই খাড়গেকে নিশানা, কংগ্রেসকে সনাতনবিরোধী তকমা বিজেপির

দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলতেই খাড়গেকে নিশানা, কংগ্রেসকে সনাতনবিরোধী তকমা বিজেপির

উৎসবের শুভেচ্ছা ফের কংগ্রেস- বিজেপির আদর্শগত সংঘাতকে সামনে এনে দিল

ওয়েব ডেস্ক: দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতি এবং সনাতন ধর্মবিরোধী মনোভাবের অভিযোগ তুলল বিজেপি। উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে খাড়গের শব্দচয়ন নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে খাড়গে বলেন, দীপাবলি ভারতের অন্যতম বৃহৎ উৎসব। এই উৎসব সকলকে একত্রিত করে এবং প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। আনন্দের উৎসব হিসেবে দীপাবলির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘দীপাবলি খুশির ঈদ।’ পাশাপাশি দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি। যাঁরা পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে রয়েছেন, তাঁদের ভুল বোঝাবুঝি দূর করে দেশের ঐক্য রক্ষায় একযোগে কাজ করার বার্তাও দেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন:

এক বছরেই কংগ্রেসের অনুদানে ৭৫ শতাংশ ধস, দলের কোষাগারে বড়সড় টান

তবে খাড়গের এই মন্তব্যকে মোটেই ভালোভাবে নেয়নি বিজেপি। দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী অভিযোগ করেন, দীপাবলির মতো উৎসবেও কংগ্রেসের চিন্তায় তোষণ এবং ভোটব্যাঙ্কের রাজনীতি। তাঁর দাবি, কংগ্রেস সনাতনবিরোধী। সম্প্রতি বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্যের প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।

উৎসবের শুভেচ্ছাকে ঘিরে এই বিতর্ক ফের কংগ্রেস- বিজেপির আদর্শগত সংঘাতকে সামনে এনে দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments