HomeScrollএক বছরেই কংগ্রেসের অনুদানে ৭৫ শতাংশ ধস, দলের কোষাগারে বড়সড় টান

এক বছরেই কংগ্রেসের অনুদানে ৭৫ শতাংশ ধস, দলের কোষাগারে বড়সড় টান

নির্বাচনী রাজনীতিতে আর্থিক শক্তির প্রশ্নে বড় ধাক্কা খেল কংগ্রেস

ওয়েব ডেস্ক: নির্বাচনী রাজনীতিতে আর্থিক শক্তির প্রশ্নে বড় ধাক্কা খেল কংগ্রেস। গত অর্থবর্ষে দলের ২০ হাজার টাকার বেশি অঙ্কের অনুদান কমল প্রায় ৭৫ শতাংশ। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে এই তথ্য সামনে এসেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০.৬৯ কোটি টাকা। অথচ তার আগের অর্থবর্ষে, অর্থাৎ ২০২৪-২৫ সালে এই অঙ্ক ছিল ৫১৭.৩৯ কোটি টাকা। এক দশকের মধ্যে বড় অঙ্কের অনুদানে এটাই দলের সবচেয়ে উল্লেখযোগ্য বার্ষিক পতন।

পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কংগ্রেসের অনুদান ছিল ২৮১.৪৮ কোটি টাকা। লোকসভা নির্বাচনের বছর ২০২৪-২৫ সালে তা বেড়ে ৫১৭.৩৯ কোটি টাকায় পৌঁছেছিল। কিন্তু পরের বছরই ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। গত ১২ বছরের অনুদানের হিসাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এর চেয়ে বড় পতন হয়েছিল ২০১৫-১৬ অর্থবর্ষে। সে বার অনুদান কমেছিল প্রায় ৮৬ শতাংশ।

এই পতনের অন্যতম কারণ প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টের অনুদান কমে যাওয়া। ২০২৪-২৫ সালে ওই ট্রাস্ট কংগ্রেসকে দিয়েছিল ২১৬.৩৪ কোটি টাকা। ২০২৫-২৬ সালে সেই অঙ্ক কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে অনুদান কমেছে প্রায় ৮৮ শতাংশ।

আরও পড়ুন:

২০২৭-এ বিজেপির মহাবিজয়ের দাবি, ৮০ % আসনে জয়ের স্বপ্ন যোগী’র

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপি ৬,০৭৪.০২ কোটি টাকা অনুদান পেয়েছিল, যা কংগ্রেসের তুলনায় প্রায় ১২ গুণ। তবে ২০২৫-২৬ অর্থবর্ষে বিজেপির অনুদানের হিসাব এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এই পরিসংখ্যানে ২০ হাজার টাকার বেশি অনুদানই ধরা হয়েছে। সদস্যপদ, ছোট অনুদান, কুপন বিক্রি এবং সুদ থেকে পাওয়া অর্থ এর অন্তর্ভুক্ত নয়। ফলে এই তথ্য দিয়ে কংগ্রেসের সামগ্রিক আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments