HomeBig Breaking২০২৭-এ বিজেপির মহাবিজয়ের দাবি, ৮০ % আসনে জয়ের স্বপ্ন যোগী'র

২০২৭-এ বিজেপির মহাবিজয়ের দাবি, ৮০ % আসনে জয়ের স্বপ্ন যোগী’র

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ৩৫০-এর বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শুধু বিপুল ভোটে জিতবে না, বিধানসভার আসন সংখ্যার নিরিখেও ৮০-২০ সমীকরণ তৈরি করবে। অর্থাৎ, ৪০৩ আসনের বিধানসভায় প্রায় ৮০ শতাংশ আসন দখল করতে চায় গেরুয়া শিবির।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেছেন, বিজেপি এবং তার সহযোগী দলগুলি ৮০ শতাংশ ভোট পাবে। বিরোধীদের ঝুলিতে যাবে বাকি ২০ শতাংশ। ২০২৭-এর নির্বাচনে আসন সংখ্যাতেও এই সমীকরণের প্রতিফলন দেখা যাবে বলে তাঁর দাবি। যদিও নির্দিষ্ট আসন সংখ্যার প্রশ্নে ৩৫০-এর বেশি আসন জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একক ভাবে ২৫৫টি আসন পেয়েছিল। এনডিএ-র মোট আসন সংখ্যা ছিল ২৭৩। ফলে আগামী নির্বাচনে যোগীর ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে জোটকে আরও অন্তত ৭৭টি আসন বাড়াতে হবে।

যোগীরাজ্যে ভোটের রণকৌশল সাজাতে এবার ময়দানে অমিত শাহ

সাক্ষাৎকারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পিডিএ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যক) স্লোগানকেও কটাক্ষ করেছেন যোগী। তাঁর ব্যাখ্যায়, পিডিএ আসলে ‘পরিবার ডেভেলপমেন্ট অথরিটি’। বিরোধীদের পরিবারতন্ত্র ও জাতপাতের রাজনীতির অভিযোগ তুলে বিজেপির উন্নয়ন, সুশাসন এবং নিরাপত্তার রাজনীতির কথা তুলে ধরেছেন তিনি। এনডিএ-র শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের জল্পনাও উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জোট ঐক্যবদ্ধ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments