HomeTop Newsযোগীরাজ্যে ভোটের রণকৌশল সাজাতে এবার ময়দানে অমিত শাহ

যোগীরাজ্যে ভোটের রণকৌশল সাজাতে এবার ময়দানে অমিত শাহ

উত্তরপ্রদেশে ২০২৭-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এবার সরাসরি ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে ২০২৭-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এবার সরাসরি ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের বৃহত্তম রাজ্যে বিজেপির নির্বাচনী রণকৌশল তৈরি এবং সংগঠনকে চাঙ্গা করার প্রধান দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিতে চলেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহকে সামনে রেখেই উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারের বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে বিজেপি।

দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের ১৮টি প্রশাসনিক ডিভিশনেই জনসভা করার পরিকল্পনা রয়েছে শাহের। বিশেষ করে অঞ্চলভিত্তিক বৈঠক, জেলা পর্যায়ের সভা এবং বুথস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দেওয়া হবে। আগামী ২০ নভেম্বরের পর থেকে নির্বাচনী প্রস্তুতির কর্মসূচি আরও গতি পেতে পারে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের প্রতিটি ডিভিশনাল সদর দফতরে নির্বাচনী জনসভা করতে পারেন। তাঁর জন্য অন্তত ২০টি জনসভার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

নভেম্বরের শুরুতেই বদল আবহাওয়ায়! কলকাতায় কি ফিরছে বৃষ্টির সম্ভাবনা?

শুধু মোদি-শাহ নন, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় নেতাকেও প্রচারে নামানো হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের উন্নয়ন এবং আইনশৃঙ্খলার খতিয়ান প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার প্রতিশ্রুতিও সামনে রাখতে চাইছে বিজেপি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রত্যাশিত ফল না পাওয়ার পর থেকেই সংগঠনের দুর্বলতা চিহ্নিত করার কাজ চলছে। বুথভিত্তিক সংগঠন মজবুত করা, ভোটার তালিকা যাচাই এবং বিভিন্ন সামাজিক সমীকরণ সামলানোয় বিশেষ গুরুত্ব দিচ্ছে নেতৃত্ব। ২০২৭-এর লড়াইয়ে তাই অনেক আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments