HomeBig Breakingলাহোরে আমন্ত্রণ ভগবন্ত মানকে, ভিসা দিতে প্রস্তুত পাকিস্তান!

লাহোরে আমন্ত্রণ ভগবন্ত মানকে, ভিসা দিতে প্রস্তুত পাকিস্তান!

দিল্লির অনুমতি মিলবে?

ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে। এই বিষয়ে বারংবার ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলতে চেয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এবার পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব পাঞ্জাবি সম্মেলন। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। যদিও এই  বিষয়ে এখনও কিছু জানার নেই ভগবন্ত মান।

হোয়াইট হাউসে দীপাবলি পালন ট্রাম্পের, পেলেন বিশেষ উপহার

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। তবে এই বিষয়ে দিল্লি অনুমতি দেবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর কথায়, দুই দেশের সংস্কৃতি এক। কিন্তু তিনি লাহোর যেতে পারবেন কিনা তা নির্ভর করছে দিল্লির অনুমতির ওপর। তবে ব্যক্তিগতভাবে ওই অনুষ্ঠানে একাধিক কবি যোগ দেওয়ায় সেখানে তার যাওয়ার ইচ্ছে রয়েছে। এবার নয়া দিল্লি থেকে সবুজ সংকেত মেলে কিনা সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments