HomeBig Breakingহোয়াইট হাউসে দীপাবলি পালন ট্রাম্পের, পেলেন বিশেষ উপহার

হোয়াইট হাউসে দীপাবলি পালন ট্রাম্পের, পেলেন বিশেষ উপহার

অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার শীর্ষ কর্তারা

ওয়েব ডেস্ক: রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পালিত হচ্ছে দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠেছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসে ভারতীয় বংশোদ্ভূত একাধিক উদ্যোগপতি ও বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দীপাবলি অনুষ্ঠান পালন করেন তিনি। প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয় উপহার স্বরূপ ভারতীয় প্রতিনিধিদলের তরফে তাঁকে তুলসীদাসের রচিত হনুমান চালিসা দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গন্ডাল, IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, FBI ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদিও।

এ দিনের দীপাবলি অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার সংকল্প নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
হোয়াইট হাউজে রদবদলের আবহে এই দীপাবলি অনুষ্ঠান আলাদা মাত্রা এনেছে। সম্প্রতি হোয়াইট হাউজে রদবদল করেছেন প্রেসিডেন্ট। তারপরেই এই ধরনের বড় একটি অনুষ্ঠান। হোয়াইট হাউসে দীপাবলি অনুষ্ঠান পালন ২০০৩ সাল থেকে শুরু করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ।২০০৯ সালে প্রথম ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলন করেন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা। তারপর থেকেই রীতি মেনে চলে আসছে সেই অনুষ্ঠান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments