HomeTop Newsঅভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ

অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ

মমতা-তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা

ওয়েব ডেস্ক : মমতা-তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা। শুক্রবার গভীর রাতে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে একদল দুষ্কৃতীর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, ওই দুষ্কৃতীরা অভিষেকের বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। এমনকি গুলি চালানোর অভিযোগও করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীন ভাবে যাচাই হয়নি।

অভিষেকের অভিযোগ, রাত দুটো নাগাদ তাঁর বাড়িতে হামলা চালানো হয়। গোটা ঘটনা কলকাতা পুলিশের নজরদারিতে ঘটেছে বলেও দাবি করেন তিনি। এর আগে বাড়ি ও অফিসের আশপাশে কয়েক জনের সন্দেহজনক গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, দু’দিন ধরে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ি ও অফিসের উপর নজরদারি চালাচ্ছিলেন। তাঁদের পরিচয় জানতে চাওয়া হলে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেন ওই ব্যক্তিরা।

পরীক্ষায় সাফল্যের পুরস্কার, নবম শ্রেণির ছেলেকে প্রায় দু’কোটির BMW উপহার বাবার

রাতের ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিষেক। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচিত জনপ্রতিনিধির বাড়ির সামনে এই ধরনের ঘটনা কী ভাবে ঘটতে পারে? তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে, পাথর ছোড়া হয়েছে। কয়েক জন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অভিষেক এই ঘটনায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং লোকসভার স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপ চেয়েছেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। তবে অভিযোগের ভিত্তিতে তদন্তের ফল কী দাঁড়ায়, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments