HomeBig Breakingআর্থিক তছরুপের তদন্তে নতুন মোড়, লালবাজারে ইন্দ্রনীল সেনের মেয়ে

আর্থিক তছরুপের তদন্তে নতুন মোড়, লালবাজারে ইন্দ্রনীল সেনের মেয়ে

এই মামলায় ইন্দ্রনীলের মেয়ের ভূমিকা কী, তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ বলে খবর

কলকাতা: আর্থিক অনিয়ম ও তছরুপের মামলায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে বৃহস্পতিবার হাজিরা দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ে। ডিটেকটিভ ডিপার্টমেন্টের (DD) গোয়েন্দাদের তলব মেনেই তিনি এদিন লালবাজারে পৌঁছন।

লালবাজার সূত্রে খবর, ইন্দ্রনীল সেন যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন, সেই মামলার সূত্র ধরেই তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষত, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্রের বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

একই ওয়ার্ড, আলাদা মানচিত্র, পুরভোটের আগে নতুন বিতর্ক

এই মামলায় তাঁর মেয়ের ভূমিকা কী, তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ বলে খবর। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments