Homeদেশটাইগার হামলায় বিদেশ যোগের দাবি, মুম্বই পুলিশের

টাইগার হামলায় বিদেশ যোগের দাবি, মুম্বই পুলিশের

টাকা জোগানো হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে!

ওয়েব ডেস্কঃ অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। অভিনেতার উপর হামলার ঘটনায় ধৃতদের টাকা জোগাতে বিদেশে পরিচালিত একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছে মুম্বই পুলিশ। স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।কাম্বডিয়া ও ডেনমার্ক যোগের দাবি করেছে পুলিশ। ঘটনায় আর্থিক লেনদেনের বিষয়টি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে মনে করছেন তাঁরা।

বিশেষ বিচারক এসআর নাভান্দ এই মামলায় গ্রেপ্তার হওয়া সুনেহা পণ্ডিতকে ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, প্রথামিক ভাবে পুলিশের নথি অনুযায়ী, আর্থিক লেনদেনের সূত্র ধরেই সুনেহাকে গ্রেপ্তার করা হয়েছে।অর্থের উৎস এই ঘটনায় তাঁর ভূমিকা ও পলাতক অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সুনেহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনেক গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের অভিযোগ, ষড়যন্ত্র সম্পর্কে সুনেহা অবগত ছিল। বাইক কেনার জন্য ৩০ হাজার টাকা, অভিযুক্তরা যে লজে ছিল সেখানকার ভাড়া মেটানো হয় এসবিআই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকে।

২০২২ সালের অগাস্ট থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ওই অ্যাকাউন্টে ৪৭ লক্ষ ২৬ হাজার টাকারও বেশি লেনদেন হয়েছে বলে, পুলিশ সূত্রে খবর।১৮ অক্টোবর টাইগারকে লক্ষ্য করে গুলি চালায় দুই আততায়ী। ভাঙা কাচের আঘাতে অভিনেতা আহত হন।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments