Homeকলকাতাপথপশুদের সুরক্ষায় সচেতনতা প্রচার, উদ্যোগ পশ্চিম পুটিয়ারীতে

পথপশুদের সুরক্ষায় সচেতনতা প্রচার, উদ্যোগ পশ্চিম পুটিয়ারীতে

ওয়েব ডেস্ক: কালীপুজো মানেই আলোর রোশনাই। বাজি, ঢাকের বাদ্যি ও বাধভাঙা আনন্দ। কিন্তু সেই আনন্দ অন্য কারও যন্ত্রণার কারণ হয়। উৎসবের উল্লাস অবলা প্রাণীদের জীবনে বিভীষিকার মতো নেমে আসে। ওরা অবলা, ওরা বলতে পারেনা, সেই সুযোগে কিছু মানুষ সুযোগ নিয়ে এদের ব্যবহার করে। নিজের সাময়িক আনন্দের জন্য তাদের আতঙ্কের মধ্যে ফেলে দেয়। সেই কারণে সচেতনতা বাড়াতে প্রতি বছরই হোলি আর দীপাবলির আগে জনস্বার্থে প্রচার চালানো হয়।

এলাকা জুড়ে যাতে কেউ অবলা পশুদের গায়ে হোলিতে রং না দেয় বা দিওয়ালি তে গায়ে বাজি ছুঁড়ে আঘাত না করে, সেই নিয়ে প্রচার চলে। যা এবারও আয়োজন করা হয়েছে। এই বছর দীপাবলি আলোর উৎসবের আগে পশ্চিম পুটিয়ারীর বিস্তীর্ণ এলাকায় চালানো হচ্ছে প্রচার। যাতে আলোর উৎসবে কেউ এই অবলাদের আঘাত না করে। দেওয়ালে দেওয়ালে পোস্টারের মাধ্যমে মানুষকে এই বিষয় সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতিহাস বিজড়িত লাকুর্ডির দুর্লভা কালীমন্দির

আলোর উৎসব যাতে অন্ধকার নেমে না আসে, সেইদিকে নজর দিয়েই প্রচার চালানো হচ্ছে। এলাকায় এলাকায় পথ পশুদের দিকে নজর দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments