ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত দুটি নির্বাচনে হেরেছেন। তাও গতবার পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারের নির্বাচনে হেরে গিয়েছেন, এখন জমি উদ্ধারের জন্য দিল্লি গিয়েছেন। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ভোটে প্রতিদ্বন্দিতা করার জন্য চ্যালেঞ্জ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, পুর নির্বাচনে তৃণমূলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই বিষয়টি তিনি নিজে নিশ্চিত করবেন।
দুর্নীতি, তোষণ ও পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিরোধী দলগুলোর দুর্নীতি, তোষণ ও পরিবারতন্ত্রকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছে। চাকরি থেকে পড়াশোনা সবক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়েছে। সবকিছুর তদন্ত শুরু হয়েছে। সবকিছুই সামনে আসবে।
রাজ্যপালের কুর্সি ঘিরে জল্পনা, বাংলার জন্য দিল্লির পছন্দ কে?
বিরোধী জোটকে নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন, এখন এসআইআর নিয়ে মিথ্যে কথা বলছেন তাঁরা। জনতার সঙ্গে নেই। কিন্তু রাস্তায় উৎপাত করে দীপাবলির বাজার নষ্ট করছে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই ধরনের কাজ তাঁরা করছেন। বিরোধীরা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এসআইআর অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার একটি প্রক্রিয়া।




