কলকাতা: কালীপুজো দেখতে নাইট স্পেশাল ট্রেন ঘোষণা করল রেল। রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিয়ালদা শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলবে।
কালীপুজোর মণ্ডপ-প্রতিমার ও আলোকসজ্জার টানে অনেকে বহু দূরদূরান্ত থেকে কালীপুজোতেও নৈহাটি, বারাসতে রাতভর ঠাকুর দেখেন উৎসবপ্রেমীরা।কালীপুজো দেখতে আসেন দর্শনার্থীরা। তাঁদের সুবিধায় এবার রাতভর এসব রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, শিয়ালদহ শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলবে। শিয়ালদহ থেকে রানাঘাট, বনগাঁ, বারাসত, বারাকপুর-সহ বিভিন্ন শাখায় আপে ৬টি ও ডাউনে ৬টি বিশেষ ট্রেন চলবে আগামী ৮ থেকে ১১ তারিখ।ছাড়াও, উৎসবের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে রানাঘাট এবং বারাসতে একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে।
আরও পড়ুন
বাসে উঠলেই গুনতে হবে বাড়তি টাকা! পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব মালিক সংগঠনের
আপ ট্রেন
শিয়ালদহ-ডানকুনি: রাত ১১
শিয়ালদহ-বারাসত: রাত ১২.৫০
বারাসত-বনগাঁ: রাত ১.৫০
বারাসত-হাসনাবাদ: রাত ১.১০
শিয়ালদহ-রানাঘাট: রাত ১২.৪০
শিয়ালদহ-বারাকপুর: রাত ১২.৩০
ডাউন ট্রেন
ডানকুনি-শিয়ালদহ: রাত ১১.৫৫
বারাসত-শিয়ালদহ: রাত ১.১০
বনগাঁ-বারাসত: রাত ১১
হাসনাবাদ-বারাসত: রাত ১১.৩০
রানাঘাট-শিয়ালদহ: রাত ১১.৪৫
বারাকপুর-শিয়ালদহ: রাত ১.২৫




