ওয়েব ডেস্ক: চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ডিসেম্বর মাসেই হবে উৎসব। নন্দনে উৎসবের সূচনা হবে ১৭ ডিসেম্বর। শেষ হবে ২৩ ডিসেম্বর। এই উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে কোন মহাতারকা আসবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
সাঁতরাগাছি থেকে এক অনুষ্ঠানে তিনি বলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবসময়ই একটা আলাদা মাত্রা নেয়। এই উৎসবের জন্য সর্বদা মুখিয়ে থাকে তিলোত্তমার সিনেপ্রেমীরা। প্রতিবার নভেম্বর মাসে সিনেউৎসব অনুষ্ঠিত হলেও এবার ডিসেম্বরে শীতের শহরে দেশ-বিদেশের সিনেমার উদযাপন করা হবে। উৎসবের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই চাঁদের হাট দেখতে পাওয়া যায়। দেশ বিদেশের বিভিন্ন সিনেমা এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। এই সময় কলকাতা শহরে আসেন সিনেমা জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযোজক ও পরিচালকরা। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এক বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যে পালাবদল ঘটেছে। কিন্তু অনুষ্ঠান বন্ধ না করে আরও জাঁকজমক ভাবে করতে প্রস্তুত সরকার। নানা গল্প অনুষ্ঠান বিতর্ক সভা দেশ-বিদেশের বহু সিনেমা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পালন করা হচ্ছে। এবারও সেইমতো প্রস্তুতি শুরু হবে। এর আগে এই উৎসব নিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, জাতীয় ও অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে উৎসবটা করা হবে।




