HomeScrollভারতের উপর এখনই চাপছে না ১০০% শুল্কের খাঁড়া, নিজেই আইন তুলে নিলেন...

ভারতের উপর এখনই চাপছে না ১০০% শুল্কের খাঁড়া, নিজেই আইন তুলে নিলেন ট্রাম্প

নিজের সিদ্ধান্ত থেকে ইউর্টান নিয়ে বড় ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ওয়েব ডেস্ক: রাশিয়া থেকে তেল কিনলেও ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা। নিজের সিদ্ধান্ত থেকে ইউর্টান নিয়ে বড় ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লিন্ডসে ও গ্রাহাম আইনের অধীনে রাশিয়া ও ইরানের উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিলেন। এর জেরে ভারতের উপরেও ১০০ শতাংশ শুল্কের যে খাড়া ছিল, তা উঠে গেল।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত ও চিনের উপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানোর যে ঘোষণা করেছিলেন আপাতত সেই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রাশিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের ক্ষেত্রে ছাড় দিয়ে নতুন নির্দেশ জারি করেছেন তিনি। এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্যের উপর সম্ভাব্য চাপ আপাতত কমলো। শুক্রবার বিকেলে এগজেকিউটিভ অর্ডার জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি গ্রাহাম আইনে নির্ধারিত সব ধরনের নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ মকুব করছি”। তিনি যুক্তি দেন যে মার্কিন নাগরিকদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments