HomeTop NewsSIR-র পর SSR!

SIR-র পর SSR!

১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ SSR

সম্প্রতি এসআইআরের তাণ্ডবে গোটা দেশ জুড়ে প্রবল ঝড় উঠেছিল। বিরোধীরা অভিযোগ জানিয়েছিল তাদের অভিযোগ ছিল বৈধদের নাম বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কমিশন আবারও একটি ঘোষণা করল। ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ SSR।

এই নতুন প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা। এমনকি বাদ পড়া ভোটারদেরও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়েছে অথবা যারা নতুন ভোটার তারা এই এসএসআরের আওতায় পড়বে। জানা গিয়েছে, ১লা জানুয়ারি ২০১৭ পর্যন্ত যারা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য তারা এই রিভিশনের মাধ্যমে ভোটাধিকার পেতে পারবেন। খসড়া তালিকা প্রকাশিত হবে ১২ই নভেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৪ই জানুয়ারি।

বাংলা বিহার সহ দেশের যে যেই রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চলেছিল ঠিক সেই সেই রাজ্যগুলিতে নতুন করে এই এসএসআরের প্রক্রিয়া চলবে। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে তার দিনক্ষণ পরে ঘোষণা করে দেওয়া হবে বলেই জানিয়েছে কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments