ওয়েব ডেস্ক: মুসৌরিতে ছবির শুটিং করার সময় আচমকাই অসুস্থ অভিনেতা অক্ষয় কুমার। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুসৌরির লাইব্রেরি চকে শুটিং করার সময় আচমকাই অসুস্থ বোধ করেন অভিনেতা। ঠান্ডা এবং পিঠে টান লাগার জন্য শুটিং বন্ধ রাখতে বাধ্য হন।
জানা গিয়েছে মঙ্গলবার দিল্লি থেকে উত্তরাখন্ড এসেছিলেন তিনি। বুধবার ও বৃহস্পতিবার দুদিন তার শুটিং করার কথা ছিল। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দেরাদুনের একটি গেস্ট হাউসে তাঁকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকরাও চলে আসেন। এখানেই তার চিকিৎসা হয়েছে। চিকিৎসার পরে বেশ কিছুটা সুস্থ রয়েছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার শুটিং শুরু করলেও শারীরিক দিকে নজর রাখার কথা চিকিৎসকরা জানিয়েছেন। ব্যথা এখন কিছুটা কম রয়েছে বলেই সূত্রের খবর। ব্যথা বাড়লেই দিল্লি ফিরবেন অভিনেতা।
সূত্রের খবর, এটি থ্রিলার ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছে অভিনেতা। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।




